TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দুর্গাপুজোর ইতিকথা’, ১১ অক্টোবর, ২০২৬, রবিবার রাত ১০ টায়।
কলকাতা, ১০ অক্টোবর: পুরাণকথার ‘অকালবোধন’ থেকে শুরু করে জমিদার বাড়ির জৌলুস, বারোয়ারি থেকে হালের থিম পুজো—বাঙালির দুর্গাপুজো পেরিয়েছে এক সুদীর্ঘ পথ। কিন্তু ঠিক কীভাবে বাংলায় শুরু হয়েছিল এই পুজো? পলাশীর যুদ্ধের পর সাহেবদের তোষণ করতে শুরু হওয়া পুজো কীভাবে হয়ে উঠল আপামর বাঙালির মহোৎসব? স্বদেশী আন্দোলন ও নেতাজির হাত ধরে কীভাবে বারোয়ারি পুজো পেল বিপ্লবের রূপ? আটের দশকে কর্পোরেট শারদ সম্মান আর নয়ের দশকের ‘থিম’-এর হাত ধরে কীভাবে বদলে গেল পুজোর চালচিত্র? বিজ্ঞাপনী জাঁকজমকের মাঝেই সাম্প্রতিক আরজি কর কাণ্ডের আবহে এই পুজোই কীভাবে রূপ নিয়েছে ‘দ্রোহের উৎসবে’? ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি আর প্রতিবাদের মিশেলে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব কীভাবে পেল UNESCO হেরিটেজ তকমা? আদিকাল থেকে আজ অবধি বাংলার দুর্গাপুজোর বিবর্তনের সম্পূর্ণ ইতিহাস ও অজানা তথ্য ও বিশেষজ্ঞদের মতামত সহ -TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দুর্গাপুজোর ইতিকথা’, ১১ অক্টোবর, ২০২৬, রবিবার রাত ১০ টায়।