টিভি ৯ বাংলা নিউজ সিরিজ ‘শাশ্বত সুচিত্রা’...
কলকাতা, ২০শে সেপ্টেম্বর: রবীন্দ্রসঙ্গীত বলতেই যে কজনের মুখ চোখের সামনে ভেসে ওঠে, সুচিত্রা মিত্র তাদের অন্যতম।তাঁর দৃপ্ত কণ্ঠ, তাঁর গায়নভঙ্গি, ঋজুতা এই সবকিছুতেই তিনি অন্যদের থেকে আলাদা।
১৯৪১ সালে সুচিত্রা মিত্র সংগীত ভবনের ছাত্রী হয়ে বিশ্বভারতী আসেন। তারপর দীর্ঘ যাপন রবীন্দ্রনাথের আদর্শে ও সৃষ্টিকে সঙ্গী করে। শতবর্ষ পেরিয়ে আবারও স্মরণ করা সুচিত্রা মিত্রকে।তাকে নিয়েই -টিভি ৯ বাংলা নিউজ সিরিজ ‘শাশ্বত সুচিত্রা’ রবিবার, ২০ শে সেপ্টেম্বর, রাত ১০ টায়, টিভি ৯ বাংলায়।