TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘কম্পিত ‘তৃণ’ দল’’, ০৭ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।

কলকাতা, ৭ জুন : টেলিভিশন স্ক্রিন থেকে সোশ্যাল মিডিয়া, খবরের শিরোনামে তৃণমূল। এক মাসে দু’টুকরো রাজ্যের প্রাক্তন শাসক। বিধানসভায় বেঁকে বসছে পরিষদীয় দল। দুই-তৃতীয়াংশ সমর্থনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কানাঘুঁষো শোনা যাচ্ছে লোকসভায় তৃণমূলের ভাঙনের। দলের বিরুদ্ধে সরব তৃণমূলেই একাংশ।ইস্তফার হিড়িক রাজ্য জুড়ে পুরসভা থেকে জেলাপরিশদগুলিতে। পাশাপাশি রোজই মানুষকে গ্রেফতার হচ্ছেন কালীঘাটের খাসরা। সুজিত বসু, স্বরূপ বিশ্বাস, শওকত মোল্লা গারদের মুখ দেখছেন। নিজের দলেই কোনঠাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পায়ের তলায় মাটি সরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রাক্তন শাসকের অস্তিত্ব কি সঙ্কটের মুখে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরোয় রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ -TV9 বাংলার নতুন নিউজ সিরিজ  ‘‘কম্পিত ‘তৃণ’ দল’’, ০৭ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।



Popular posts from this blog

পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব আয়োজক 'ইন্টারন্যাশনাল নিউ স্টার'....

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন