TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘তাসের ঘর’ তৃণমূল! ৩১ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়।

কলকাতা, ৩১ মে : নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বকে প্রতিদিন চ্যালেঞ্জ জানিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪ তারিখ ফলাফলের পর ছবিটা পাল্টে গিয়েছে। তৃণমূল কংগ্রেস এখন যেন ভাঙা-হাট। রাজপাট যেতেই দলের বিরুদ্ধেই আওয়াজ তুলছেন তৃণমূলের একের পর এক নেতা-কাউন্সিলর-বিধায়ক। বিজেপির দিকে এক পা বাড়িয়ে তারা। অন্যদিকে পর্দাফাঁস হচ্ছে দুর্নীতিবাজদের। আর তৃণমূলের একাংশ শিকার হচ্ছেন জনরোষের। তাদের দেখে চোর চোর স্লোগান উঠছে দিকে দিকে। এক দিন যেসব চলচ্চিত্র তারকা, বুদ্ধিজীবীরা তৃণমূলের মঞ্চ আলো করে বসে থাকতেন, পরিবর্তনের পর মুখ ফিরিয়েছে তাঁদেরও একটা বড় অংশ।  ভোটে হেরে, এখন কতটা প্রশ্নের মুখে রাজ্যে পনেরো বছরের শাসক তৃণমূলের অস্তিত্ব? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরোয় রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ -TV9 বাংলার নতুন নিউজ সিরিজ  ‘তাসের ঘর’ তৃণমূল! ৩১ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়।



Popular posts from this blog

পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব আয়োজক 'ইন্টারন্যাশনাল নিউ স্টার'....

উন্স ক্যাফেতে অনুষ্ঠিত হল নিউজবিট দশভুজা সম্মান ২০২৫-এর অফিসিয়াল পোস্টার লঞ্চ....

আসছে সামাজিক বাংলা চলচ্চিত্র 'উপেক্ষিতা' "আইকনিক ইভেন্ট প্ল্যানারে" হোয়ে গেলো সাংবাদিক সম্মেলন।