TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিজেপির বঙ্গ-বিজয়’... ১০ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়।

কলকাতা, ৯ মে ২০২৬: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে সরকারের পথ চলা শুরু। দাঙ্গা-দেশভাগের ক্ষত, লক্ষ লক্ষ ভিটেমাটি ছাড়া মানুষের পাশে কী ভাবে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ? তাঁর আদর্শকে হাতিয়ার করে বাংলার মাটিতে কী ভাবে সরকার গঠন করল বিজেপি? আটের দশকে দেশের মাটিতে সংসদীয় গণতন্ত্রে পথ চলা শুরু বিজেপির। তারপর ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে গেরুয়া ঝড় বয়েছে। এবার বাংলায় সেই ঝড় ঠেকাতে পারলো না দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল। কর্মসংস্থান, নারী নিরাপত্তা, দুর্নীতি, কাটমানি, রাজনৈতিক হিংসার অভিযোগে বিদ্ধ তৃণমূলকে মানসূহের রায় সরিয়ে দিল বাংলার মসনদ থেকে। বাংলার মানুষের মন বুঝেছিলেন মোদী। এবার কোন পথে হাঁটবে নতুন সরকার? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিজেপির বঙ্গ-বিজয়’...  ১০ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়।  



Popular posts from this blog

পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব আয়োজক 'ইন্টারন্যাশনাল নিউ স্টার'....

উন্স ক্যাফেতে অনুষ্ঠিত হল নিউজবিট দশভুজা সম্মান ২০২৫-এর অফিসিয়াল পোস্টার লঞ্চ....

আসছে সামাজিক বাংলা চলচ্চিত্র 'উপেক্ষিতা' "আইকনিক ইভেন্ট প্ল্যানারে" হোয়ে গেলো সাংবাদিক সম্মেলন।