TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ৫। ২৬ এপ্রিল, ২০২৬, রবিবার রাত ১০ টায়।


কলকাতা,২৬ এপ্রিল : ২০১১। শেষ হল ৩৪ বছরের বাম শাসনের। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে উত্থান পরিবর্তনের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০০৯ লোকসভা ভোটেই স্পষ্ট হয়েছিল, বামেদের মুসলমান ভোটব্যাঙ্ক তৃণমূলের দিকে ঝুঁকছে। এগারোয় পরিবর্তনের পর তা আরও স্পষ্ট হয়। সংখ্যালঘুদের জন্য একাধিক জনদরদী প্রকল্প নিয়ে আসে তৃণমূল সরকার। তাই আজও তৃণমূলের সংখ্যালঘু ভোট অটুট। কিন্তু ক্ষমতায় এসেই পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড অস্বস্তিতে পড়ে তৃণমূল সরকার। তারপই সারদা ও নারদা কাণ্ডে নাম জড়ায় একাধিক তৃণমূল নেতার। কিন্তু দুর্নীতির কোনও ছাপ ভোটবাক্সে পড়েনি। বরং কালক্রমে আসন সংখ্যা বেড়েছে তৃণমূল কংগ্রেসের। ২০২১ সালে ভোট পরবর্তী সময়ে সামনে আসে একের পর এক দুর্নীতি ও গরু পাচারের মতো ইস্যু। কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হন তাবড় তাবড় তৃণমূল নেতা মন্ত্রীরা। তারপর ২০২৪ সালে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় ঝড় ওঠে জুড়ে। শেষ দশ বছরে সিপিএম, কংগ্রেস শূন্যতে পৌঁছেছে আর প্রধান বিরোধী হিসেবে মাথা তুলেছে বিজেপি। এ বার কোন দিকে নির্বাচনের হাওয়া? ১৯৫২ থেকে ২০২৬। প্রথম ভোট থেকে শুরু করে এবারের বিধানসভা নির্বাচন। বাংলার রাজনীতির নানা চড়াই-উতরাই। নির্বাচনের নানা অজানা গল্প। দেখুন -TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ৫। ২৬ এপ্রিল, ২০২৬, রবিবার রাত ১০ টায়।



Popular posts from this blog

পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব আয়োজক 'ইন্টারন্যাশনাল নিউ স্টার'....

আসছে সামাজিক বাংলা চলচ্চিত্র 'উপেক্ষিতা' "আইকনিক ইভেন্ট প্ল্যানারে" হোয়ে গেলো সাংবাদিক সম্মেলন।

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন