TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ইরান যুদ্ধে গ্যাসে আগুন’...১৫ মার্চ ২০২৬, রবিবার, রাত ১০টায়....


কলকাতা, ১৫ই মার্চ : পশ্চিম এশিয়া জুড়ে ১৫ দিনে একটুও কমেনি যুদ্ধের আঁচ। ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে প্রতিদিন চলছে লাগাতার হামলা-পাল্টা হামলা। কোনও পক্ষই থামতে রাজি নয়। দুপক্ষের দাবি যুদ্ধে তারাই এগিয়ে। অন্যদিকে তেল-অভিভ সহ ২০টি জায়গায় হামলা চালিয়েছে ইরান। আমেরিকার দূতাবাসে আঘাত হেনেছে তেহরানের ড্রোন। ইরানের ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। বন্ধ হয়েছে তৈল শোধনাগার রুইয়েস। অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের জন্য পশ্চিম এশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল গোটা এশিয়া। এই যুদ্ধে বিশ্ব জুড়েই সঙ্কট সৃষ্টি হয়েছে। আমাদের দেশেও জ্বালানি বাজারে হাহাকার। নেই গ্যাস। প্রতিদিন বন্ধ হচ্ছে হোটেল, রেস্তোরাঁ। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ডোমেস্টিক গ্যাস। ৬০ টাকা দাম বেড়েছে। গ্যাসের অভাবে বাড়ছে অটো থেকে বিমান ভাড়া। আমাদের দেশে গরিব-মধ্যবিত্তের নাভিশ্বাস। কবে কাটবে সঙ্কট? কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? কবে শেষ হবে যুদ্ধ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই, বিশেষজ্ঞদের মতামত সহ -TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ইরান যুদ্ধে গ্যাসে আগুন’...১৫ মার্চ ২০২৬, রবিবার, রাত ১০টায়।  



Popular posts from this blog

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব আয়োজক 'ইন্টারন্যাশনাল নিউ স্টার'....

উন্স ক্যাফেতে অনুষ্ঠিত হল নিউজবিট দশভুজা সম্মান ২০২৫-এর অফিসিয়াল পোস্টার লঞ্চ....