ওপেন ওয়েস্ট বেঙ্গল বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫...

হুগলি (২৪ মার্চ '২৫):- রাজ্যের তৃণমূল স্তরে বক্সিংকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শ্রীরামপুরে হয়ে গেল প্রথম দুই দিনের 'ওপেন ওয়েস্ট বেঙ্গল বক্সিং চ্যাম্পিয়নশিপ'।  


'টাইটানিয়ম জিম'-এর পরিচালনায় শ্রীরামপুর আর এম এস গ্রাউণ্ডে ২২ ও ২৩ মার্চ চলেছিল এই প্রতিযোগিতা।  

প্রতিযোগিতার শেষে শ্রীরামপুর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, ৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি গৌরমোহন দে, ২৯ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি জয়নাথ ঝাঁ, শিবশক্তির অধ্যক্ষ দারা সিং, স্বপন ব্যানার্জি ওরফে বাবুন, কুনাল শাহ, সুরজিত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে জুনিয়র, ইয়ুথ ও এলিট বিভাগে ৪০ থেকে ৭৫ কেজি ওজন বিভাগের স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।   

Popular posts from this blog

পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব আয়োজক 'ইন্টারন্যাশনাল নিউ স্টার'....

উন্স ক্যাফেতে অনুষ্ঠিত হল নিউজবিট দশভুজা সম্মান ২০২৫-এর অফিসিয়াল পোস্টার লঞ্চ....

আসছে সামাজিক বাংলা চলচ্চিত্র 'উপেক্ষিতা' "আইকনিক ইভেন্ট প্ল্যানারে" হোয়ে গেলো সাংবাদিক সম্মেলন।