লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসবেই বলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হিরণ চ্যাটার্জি।

কলকাতা (২৩ ফেব্রুয়ারী '২৫):- "যে কোনো বিষয়ে লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসবেই", বলে অভিমত ব্যক্ত করলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হিরণ চ্যাটার্জি।

গতকাল ঝটিকা সফরে কলকাতার এক ইভেন্ট প্ল্যানার 'আইকনিক'-এর কার্যালয় ঘুরে দেখার ফাঁকে এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিরণ একথা জানান।  

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী ও 'আইকনিক'-এর অপর নির্দেশক সাথী সরকার-এর সাথে আলাপচারিতার ফাঁকে সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিনেতা আরো জানান, "ভৌগলিক, স্থানিক ও পরিবেশের নিরিখে অসাধারণ স্থানে রয়েছে 'আইকনিক'। এই সংস্থার আভ্যন্তরীণ পরিকাঠামো ও ভবিষ্যত পরিকল্পনা যথেষ্ট ঈর্ষাবঞ্জক।  
বলে রাখা ভালো, আর কয়েকদিনের মধ্যেই দোল পূর্ণিমা ও আলোকচিত্র প্রদর্শনী-কে কেন্দ্র করে যথাক্রমে 'শ্রীদ্ধেশ্বর শিব সমাজ সংঘ' ও 'গ্যালারি গোল্ড'-এ দু'দুটো অনুষ্ঠান সংঘটিত করতে চলেছে 'আইকনিক'।  
অভিনেতা হিরণ চ্যাটার্জি ও হাওড়া জেলার জনৈকা প্রশাসনিক ব্যক্তিত্বের পাশে বসে 'আইকনিক'-এর অপর নির্দেশক সাথী সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আগামী দিনে উত্তর বাংলা-কে নিয়ে বেশ কিছু কাজ করতে চলেছে 'আইকনিক'।  

Popular posts from this blog

পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব আয়োজক 'ইন্টারন্যাশনাল নিউ স্টার'....

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন