ডক্টর পারমিতা ভট্টাচার্যের প্রথম মনস্তাত্ত্বিক নভেলা *মায়া মুক্তি “প্রকাশ পেলো

গত ৯ জানুয়ারি কলকাতা প্রেসক্লাবের একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সাইকোলজিস্ট ডক্টর পারমিতা ভট্টাচার্যের প্রথম মনস্তাত্ত্বিক নভেলা *মায়া মুক্তি “প্রকাশ পেল। বইটির মোড়ক উন্মোচন করেন শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব শ্রী স্বপন সেনগুপ্ত কবি ও লেখক শ্রী বিপ্লব ঘোষ কবি শ্রী দেবার্ঘ সেন, কবি ও প্রকাশক শ্রী তাপস গুপ্ত এবং ডায়েটিশিয়ান অনুশ্রী মিত্র মহাশয়া।  
শুধু দুটি মেয়ের বেড়ে ওঠা নয়,তাদের মনস্তাত্ত্বিক ক্রমবিকাশের একটা ধারাবাহিক চর্যার  বিবরণ উপন্যাসটি অক্ষরে অক্ষরে ফুটে উঠেছে। উপন্যাসটির কিছুটা অংশ পাঠ করে শোনান কবি শ্রী স্মার্ত পারিয়াল এবং  কবি অনুবাদক সীমন্তিনী দাশগুপ্ত। অনুষ্ঠান টি সুচারু ভাবে সঞ্চালনা করেন অনুক্তা ঘোষাল। কলকাতার  গীর্বাণ প্রকাশনার দপ্তর ছাড়াও বইটি পাওয়া যাবে  কলকাতা বইমেলার 143 নম্বর স্টলে, অনলাইনে বইটি পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট এ।

Popular posts from this blog

পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব আয়োজক 'ইন্টারন্যাশনাল নিউ স্টার'....

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন