অনুপমের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনে কোলকাতায় মন্দাকিনী

কোলকাতা (৮ অক্টোবর '২৪):- কোলকাতার অন্যতম প্রখ্যাত আলোকচিত্রী অনুপম হালদার-এর ১০ ম একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষ্যে ঝটিকা সফরে কোলকাতা ঘুরে গেলেন বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর বরিষ্ঠ অভিনেত্রী তথা নায়িকা মন্দাকিনী।
কোলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এর নর্থ, সাউথ, নিউ সাউথ এ এবং বি গ্যালারিতে 'মা আসছে' নামাঙ্কিত এক আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষ্যে আজ কোলকাতায় আসেন মন্দাকিনী।  

টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী পাওলি দাম, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী এবং আলোকচিত্রী অনুপম হালদার-এর পাশে দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে আলোকচিত্র প্রদর্শনী 'মা আসছেন'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্দাকিনী।  

আলোকচিত্রী অনুপম হালদার জানিয়েছেন, "আগামীকাল রাত ৮ টায় শেষ হবে দুদিনের এই আলোকচিত্র প্রদর্শনী। দেড় শতাধিকের বেশি আলোকচিত্র নিয়ে চলছে এই প্রদর্শনী। উৎসাহী ব্যক্তিরা নিখরচায় এই প্রদর্শনীর আনন্দ নিতে পারবেন।   

Popular posts from this blog

পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব আয়োজক 'ইন্টারন্যাশনাল নিউ স্টার'....

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন